রাজনগরে নৌকাডুবিতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
মৌলভবিাজার প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওরে নৌকাডুবিতে মানির মিয়া (৬০) নামে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
আজ শনিবার সকাল নয়টার দিকে হাওরের শাহবাজপুর গ্রামের পাশ থেকে ভাসমান অস্থায় স্থানীয়রা তার লাশ খোঁজে পায়। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য সুন্দর মিয়া (৫০) গুরুতর আহত হন। তিনি মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ধুলিজুড়া গ্রামের মনির মিয়ার ছেলে সাবেক ইউপি সদস্য সুন্দর মিয়া (৫০) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মনির মিয়া (৬০) বৃহস্পতিবার গভীর রাতে মাছ ধরার জাল পাতার জন্য কাউয়াদীঘি হাওরে শালকাটুয়া এলাকায় যান। রাত দেড়টার দিকে হাওরে ঝড় শুরু হলে তারা হাওর পারের শাহবাজপুর গ্রামে নৌকা ভিড়ানোর জন্য এগিয়ে যান। এর একটু পরেই বাতাসের তুড়ে তাদের নৌকা ডুবে যায়। এতে মনির মিয়া হাওরের পানিতে তলিয়ে যান। গত দুই দিন হাওরে তার লাশ খোঁজা হয়। পরে আজ শনিবার সকাল নয়টা দিকে ফতেহপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকায় তার লাশ পাওয়া যায়।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed