বাসায় ডেকে তরুণী মডেলকে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর কদমতলীতে বাসায় ডেকে নিয়ে এক মডেল ও উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ২৩ বছর বয়সী ওই তরুণী বুধবার গভীর রাতে কদমতলী থানায় ধর্ষণের অভিযোগ এনে এক অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
ওই তরুণীর ভাষ্য অনুযায়ী, ২ আগস্ট তিনি ধর্ষণের শিকার হন।
এদিকে মামলা দায়েরের পর ধর্ষণের অভিযোগে অভিযুক্ত অভিনেতাকে গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই তরুণী রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
পড়াশোনার পাশাপাশি তিনি মডেলিং, উপস্থাপনা এবং নাটকেও অভিনয় করেন।
কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, অভিনয় ও মডেলিংয়ের সূত্র ধরেই উঠতি এক অভিনেতার সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়।
২ আগস্ট ওই তরুণ কদমতলীর শনির আখড়ায় নিজের বাসায় তাকে ডেকে নেয়। একপর্যায়ে সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে ওই তরুণীর অভিযোগ।
ওসি আরও বলেন, খুব শিগগিরই আসামিকে গ্রেফতার করা সম্ভব হবে। তবে গ্রেফতারের স্বার্থে ওই অভিনেতার নাম প্রকাশ করতে তিনি রাজি হননি।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed