কমলগঞ্জে স্বর্ণকারের বাসায় ডাকাতি, ৬ লাখ টাকার মাল লুট
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের পরানধর গ্রামে এক স্বর্ণকারের বাসায় সোমবার (১৪ আগষ্ট) দিবাগত রাত তিনটায় দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতদল বাসার লোকজনকে বেঁধে রেখে ৭ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, রোপার কিছু গহনা, ৫টি মুঠোফোন, নগদ দেড় লাখ টাকাসহ ৬ লক্ষাধিক টাকার মূল্যবান মালামাল লুটে নেয়। পরাণধর গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মোক্তাদির তরফদারের ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে।
মুন্সীবাজার ইউপি ইউপি সদস্য শফিকুর রহমান জানান, সোমবার দিবাগত রাত তিনটায় ৭/৮ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাতদল একে একে বাসার প্রধান ফটক, গ্রীলের ফটকের তালা ও ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাতদল অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণকার কৌশিক ধর (৪০) ও তার ভাই সঞ্জিত ধর (৩৪) সহ বাসার সবাইকে বেঁধে রাখে। পরে আলমারী ভেঙ্গে তছনছ করে আলমারীতে রক্ষিত ৭ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, কিছু রোপার গহনা, নগদ দেড় লাখ টাকা, ৫টি ব্যবহারী মুঠোফেন, ১টি ইস্ত্রি ও মূল্যবান সামগ্রীসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয় ডাকাত দল। ঘটনার খবর পেয়ে ভোর রাতে কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে মুন্সীবাজার ই¦উপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্বর্ণকার কৌশিক ধর জানান, ডাকাতরা ছিল মুখোশপরা সশস্ত্র অবস্থায়। তারা ঘরের সবাইকে বেঁধে রেখেই ডাকাতি করে আবার নিরাপদে চলে গেছে।
কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান বলেন, ঘটনার খবর পেয়েই তিনি সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসলে এটি ডাকাতি না বড় ধরনের চুরি তা তদন্তক্রমে বলা যাবে। তাছাড়া ক্ষতিগ্রস্তরা অভিযোগ দিলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed