সিলেটে নদ-নদীতে পানি বাড়ছে, ফের বন্যার আশংকা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিভিন্ন নিচু এলাকায় বন্যার পানি বাড়ছে। এ কারণে পরিস্থিতি আরো অবনতির আশংকা করা হচ্ছে। মঙ্গলবার থেকে নতুন করে ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকা প্লাবিত হতে শুরু করেছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া তথ্য মতে, মঙ্গলবার দুপুর ১২টায় কানাইঘাটে সুরমা নদী বিপদসীমার ৯৪ সেন্টিমিটার, সিলেটে সুরমা বিপদসীমার ৪৫ সেন্টিমিটার, শেওলায় কুশিয়ারা বিপদসীমার ৬৯ সেন্টিমিটার, অমলসীদে কুশিয়ারা বিপদসীমার ৭৩ সেন্টিমিটার এবং শেরপুরে কুশিয়ারা বিপদসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভারী বর্ষণ হয়েছে।
এদিকে, সিলেটে সুরমা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সুরমা নদীর পানি দুই কুল উপচে সিলেট নগরীর নিচু এলাকায় প্রবেশ করছে। সিটি কর্পোরেশনের একটি সূত্র জানায়, বন্যার পানি নগরীর মাছিমপুর, কালিঘাট, লালদিঘীরপার, শিবগঞ্জ, উপশহর, মেন্দিভাগ, তেররতন এলাকায় প্রবেশ করেছে। কোম্পানীগঞ্জ উপজেলা সদর থেকে কিছু পানি নামলেও নিচু এলাকার বিভিন্ন ঘর-বাড়ি পানিতে তলিয়ে গেছে।
এদিকে, ফেঞ্চুগঞ্জ উপজেলায় আবারো বন্যা দেখা দিয়েছে। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীর তীরবর্তী গ্রাম গুলোসহ উপজেলার নিন্মাঞ্চলে বন্যায় আবার প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের ফেঞ্চুগঞ্জ স্টেশন সূত্র জানায়, মঙ্গলবার ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ১০৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় উপজেলার পিটাইটিকর, বাঘমারা, গয়াসি, সুলতানপুর, সুড়িকান্দি, শাইলকান্দি, ভেলকোনা, মানিকোনা, গংগাপুর, নাথকলোনী, সর্দারকলোনী, পোষ্টঅফিস সড়ক, পশ্চিমবাজার আবাসিক এলাকা, মনুরটুক, নূরপুর, মোমিনপুর, গুচ্ছগ্রাম, বারহাল, পশ্চিম ফরিদপুর, ঘিলাছড়া ইউনিয়নের নিজঘিলাছড়া মধ্যে যুধিষ্টিপুর, পূর্ব যুধিষ্টিপুর, পূর্ববাদে দেউলি, চান্দের বাঁধ, আশিঘর এলাকার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বন্যা কবলিত গ্রামগুলোর হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় বসতবাড়িতে অবস্থান করছেন।
এছাড়া ফেঞ্জুগঞ্জ উপজেলার প্রধান সড়কে পানি উঠে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা আবারো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
বন্যার পানিতে তলিয়ে গেছে ফেঞ্চুগঞ্জ মধ্যবাজার, পশ্চিমবাজার সড়ক। দীর্ঘ মেয়াদী এই বন্যার কারণে পানিবন্দী মানুষ নানা দুর্ভোগের মধ্যে দিন অতিবাহিত করছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আনিছুর রহমান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের ভিজিএফ কর্মসূচির আওতায় নিয়ে আসা হচ্ছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed