Main Menu

জগন্নাথপুরে যুবকের আত্মহত্যা

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে আবদুল ওয়াহিদ (২২) নামের এক গাড়ি চালক আত্মহত্যা করেছেন। তিনি জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ধাওরাই সৈয়দাবাদ গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে।
জানা গেছে, রোববার সকাল ৯টার দিকে বাড়ির সকলের অগোচরে নিজ ঘরে লোহার রডের সাথে বিদ্যুতের তার গলায় পেঁচিয়ে আবদুল ওয়াহিদ আত্মহত্যা করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান জানান, আত্মহত্যার কারণ জানা সম্ভব হয়নি।

Share





Related News

Comments are Closed