রাজধানীতে ১৬ কেজি সোনাসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীতে ১৬ কেজি সোনাসহ এক ব্যক্তিকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদ মার্কেট থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক রবিউল ইসলাম (২৪) কক্সবাজার সদর উপজেলার পূর্ব বোয়ালখালি গ্রামের নূরুল আলমের ছেলে।
গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় ১৬ কেজি ২৪০ গ্রাম ওজনের সোনাসহ তাকে আটক করা হয়।
তিনি আরো বলেন, শুল্ক গোয়েন্দাদের কাছে গোপন সংবাদ ছিল যে, বিপুল পরিমাণ স্বর্ণবার নিয়ে এক ব্যক্তি শনিবার বিকালে বায়তুল মোকাররম মার্কেটে আসবে।
সে তথ্য মোতাবেক দুপুর থেকেই সহকারী পরিচালক মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে শুল্ক গোয়েন্দাদের একটি দল মার্কেটে অবস্থান করছিল। বিকালে মার্কেট প্রাঙ্গণের একটি দোকানে এই ব্যক্তি এসে উপস্থিত হলে ওই দোকানের কর্মচারীরা বাংলাদেশ জুয়েলার্স সমিতিকে (বাজুস) বিষয়টি অবহিত করে।
পরে বাজুসের প্রতিনিধিসহ শুল্ক গোয়েন্দা দল বিকাল সাড়ে ৫টায় এই ব্যক্তিকে প্রথমে শনাক্ত ও পরে আটক করে।
রবিউল একটি চামড়ার ব্যাগে করে সোনার বারগুলো নিয়ে আসেন। প্রতিটি ১১৬ গ্রাম ওজনের ১৪০টি বারের মোট ওজন ১৬ কেজি ২৪০ গ্রাম। আটক এই সোনার দাম প্রায় আট কোটি টাকা।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed