বিশ্বের ৩৪ দেশে ৯৪ স্ত্রী!
বৈশাখী নিউজ ডেস্ক: আপনার কাছে একটু অভাক লাগছে তাইতো? ভাবছেন কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাই সত্যি যে যুক্তরাজ্যের নাগরিক জন অ্যাড্রেস বিশ্বের ৩৪টি দেশে ৯৪ বার বিয়ে করেছেন। বিয়েটা তার কাছে নেশার মতো। বয়স মাত্র ৩৫ বছর।
ফ্রান্স থেকে ফিনল্যান্ড, জাপান থেকে জার্মান- আমেরিকা থেকে আর্জেন্টিনা। অ্যামি, অ্যানি, মারিয়া, মেরি, কেট, কুইন্স কত নামের স্ত্রী যে আছে, সবার নাম হয়তো মনেই নেই তার। তবুও বিয়ের শখ মেটেনি। আর এই বিয়ের শখ থেকেই যুক্তরাজ্যের নাগরিক জন অ্যাড্রেস এখন ৩৪টি দেশের জামাই।
সেই ২৩ বছর বয়স থেকে বিয়ের ইনিংস শুরু তার। ৩৫ বছরে এসে করেছেন অপরাজিত ৯৪! ছয় মাস আগে জাপানে সর্বশেষ বিয়েটি করেন। এই কথা শুনে দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদকের প্রশ্ন, সংখ্যায় বিয়ের সেঞ্চুরি করবেন কবে? জন কিন্তু লাজুক হেসে সেঞ্চুরির ব্যাপারটা এড়িয়ে গেছেন।
তবে মুখের লাজুক হাসি ধরে রেখেই জন জানালেন, বিশ্বের বিভিন্ন দেশের মহিলাদের বিয়ে করাটা তার শখ। তবে এই বিয়ে করার জন্য কারো কাছে মিথ্যা বলেন না জন। কোথাও কোনো লুকাছাপার গল্প নেই। ৯৪ জন স্ত্রীই জানেন তাদের আরো ৯৩ জন সতীন আছেন।
কিন্তু এত মেয়েকে পটানোর কঠিন কাজটি কীভাবে সম্ভব হলো? জনের জবাব, ‘আমি দেখতে খুব একটা খারাপ নই। আর ‘প্রেমটাও’ ভালো পারি। আর এভাবেই দেশে দেশে জুটিয়ে ফেলি বান্ধবী, পরে প্রেম। আর তারপর বিয়ে।’
কিন্তু প্রশ্ন হলো সবচেয়ে বেশি সময় জন কোন স্ত্রীর সঙ্গে কাটান? জন নিজেই বলেছেন, জার্মান স্ত্রী আনার সঙ্গে। আনাও ছবি আঁকেন।
তবে অল্প একটু দুঃখও আছে জনের। এতজন ভালোবাসার মানুষের মধ্যে বছরে বড়জোড় পাঁচ থেকে ছয়জন স্ত্রীর সঙ্গে দেখা হয় তার। অনেকেই আবার তাকে ডিভোর্স দিয়ে নতুন করে সংসার পেতেছেন। কেউ হয়তো তার কথা বেমালুম চেপে গেছেন নতুন স্বামী পেয়ে। তবু দুঃখ নেই জনের মনে।
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশRead More



Comments are Closed