শাবি ছাত্রদলের সদস্য সংগ্রহ অভিযান শুরু
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
শনিবার (১২ আগস্ট) সিলেটের একটি রেস্টুরেন্টে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শাখা ছাত্রদলের সভাপতি এম এ রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদ খান সাদীর পরিচালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অনুপ দে, ফখরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নরুল হক, সাংগঠনিক সম্পাদক হাবিব মেহেদি, দপ্তর সম্পাদক মনির হোসেন, প্রচার সম্পাদক আবীর হোসেন রাফি, ছাত্রদল নেতা দেবাশীষ দাস, মুফাচ্ছির মওদুদসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, দেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে অস্ত্রের ঝনঝনানি শুনা যাচ্ছে। জাতির চরম ক্রান্তি লগ্নে দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশনায় দেশের ছাত্রসমাজকে সাথে নিয়ে এই সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে শাবি ছাত্রদল।
পরে নতুন কর্মীদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed