Main Menu

জৈন্তাপুরে লেগুনা-ট্রাক সংঘর্ষে মহিলাসহ নিহত ২

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় এক মহিলাসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক শিশুসহ আরো ৭ জন।
এলাকাবাসী সূত্রে জানা যায়- শনিবার বেলা ২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল বাজার এলাকায় সিলেট থেকে ছেড়ে যাওয়া হরিপুর গামী লেগুনার (নং সিলেট-ছ-১১-২১৯৮) সাথে জাফলং থেকে ছেড়ে আসা একটি ট্রাকের (নং ঢাকা মেট্রো-ট- ১১-২৩৭০) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই লেগুনা চালক নিহত হয়েছে। এছাড়া সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পথে এক মহিলা মারা যান। এছাড়া এক শিশু সহ প্রায় ৭জন মারাত্বক আহত হয়েছেন।
নিহত চালক বিলাল হোসেন (২২) জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণ বাগেরখাল গ্রামের মোবারক আলীর ছেলে। অপর নিহত মহিলার পরিচয় সহ আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার সেকেন্ড অফিসার ইন্দ্রনীল ভট্টাচার্য ঘটনাস্থলে পৌছে যান চলাচল স্বাভাবিক করেন।

 

Share





Related News

Comments are Closed