Main Menu

তাহিরপুরে নৌকাডুবির ঘটনায় আরো ২জনের লাশ উদ্ধার

তাহিরপুর সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দাওয়া বিলে নৌকা ডুবির ঘটনায় আরো ২জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া লাশগুলো হলো ফতেহপুর ইউনিয়নের পাচঁগাও গ্রামের নেহের জামালের মেয়ে তানহা বেগম (১২) ও তাহিরপুর উপজেলার চিকসা গ্রামের বাসিন্দা হারুন রশিদ (৪৮)।

এর আগে গত শুক্রবার সকালে শিশু সাজনা বেগম (৫) নামে এক শিশুর লাশ ঘটনাস্থল থেকে ১কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এ পর্যন্ত ৩জনের লাশ উদ্ধার করা হয়েছে।

নৌকা ডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের সোনা মিয়ার মেয়ে জুমা বেগম (৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, আজ শনিবার দুপুর ১টায় তাহিরপুর উপজেলার শনির হাওরের মধ্য খানে হারুন মিয়ার লাশ ভাসমান অবস্থায় ও আনোয়ারপুর গ্রামের পাশে তানহা বেগম (১২) লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিশ্বম্ভরপুর উপজেলার ফহেতপুর ইউনিয়নের শান্তিপুর থেকে তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের দক্ষিনকুল গ্রামের শফিকুল ইসলামের বাড়ী থেকে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে ধাওয়া বিলে দমকা হাওয়ার সাথে প্রচন্ড ডেউয়ের কবলে পড়ে প্রায় ৪০জন যাত্রীসহ ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে যায়। নৌকার অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও ৪জন যাত্রী নিখোঁজ ছিল বলে জানান তাহিরপুর থানার এসআই আমির হোসেন।

 

Share





Related News

Comments are Closed