সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চোখে সফল অস্ত্রপচার উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ জোহর নগরীর জেল রোডস্থ শাহ আবু তোরাব জামে মসজিদ প্রাঙ্গনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মাহফিলে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত, দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, নিখোঁজ বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, গাড়ীচালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের সন্ধান কামনা, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা জননেতা আলহাজ্ব এম.এ হক, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, জেলা বিএনপির সাবেক আহŸায়ক এডভোকেট নুরুল হক, জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ, সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি আব্দুল কাহির চৌধুরী, জেলা সহ-সভাপতি এডভোকেট আব্দুল গাফফার, সহ-সভাপতি কামরুল হুদা জায়গীরদার, সহ-সভাপতি হাজী শাহাব উদ্দিন, সহ-সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, সহ-সভাপতি ওসমান গনি, সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক, জেলা উপদেষ্ঠা নজরুল ইসলাম ময়ুর, জেলা উপদেষ্ঠা আব্দুস সালাম বাচ্চু, কাজী মুহিবুর রহমান, জেলা ১ম যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, যুগ্ম সাধারন সম্পাদক মামুনুর রশীদ মামুন, যুগ্ম সাধারন সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগর যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল আজিজ, জেলা দফতর সম্পাদক এডভোকেট মো: ফখরুল হক, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, শ্রম বিষয়ক সম্পাদক সুরমান আলী, ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, সহ-কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, মহানগর সহ-কোষাধ্যক্ষ শেখ মু. ইলিয়াস আলী, জেলা স-দফতর সম্পাদক এম.এ মালেক ও দিদার ইবনে তাহের লস্কর, সহ-প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইসরাফিল আলী, সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, মহানগর সহ-যুব বিষয়ক সম্পাদক সোহেল মাহমুদ, বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের মধ্য থেকে আব্দুল লতিফ খান, ইফতেখার আহমদ সোহেল, মঈনুদ্দিন মঞ্জু, ফয়সল আহমদ, ছাব্বির আহমদ, শাহেদ আহমদ, মাসুম আহমদ, আব্দুল খালিক, নাসির উদ্দিন রহিম, কামাল হোসেন, আলী আকবর রাজন, আজাদ আহমদ, কামরুজ্জামান কামরুল, রায়হান আহমদ, আব্দুল মুকিত ও এটিএম নাজির আহমদ প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed