Main Menu

সুনামগঞ্জে ভারী বর্ষণে বিভিন্ন এলাকা প্লাবিত

বৈশাখী নিউজ ডেস্ক: ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার ৪২ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যার ফলে হাওর এলাকার পানি অনবরত বেড়েই চলেছে।

ঢলের পানিতে জেলার বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় এসব এলাকায় বাড়ছে পানি । বন্যার কারণে এসব এলাকার মানুষদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ ।

এদিকে আকষ্মিক পাহাড়ি ঢলে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের শখতিয়ারখোলা এলাকায় পানির নিচে ডুবে যাওয়ায় সিলেটের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া ফতেহপুর-সুনামগঞ্জ সড়কের বেশ কয়েকটি অংশে পানি উঠে গেছে।

বিশম্ভরপুর উপজেলা সদরের কয়েকটি এলাকায় ঢলের পানি প্রবেশ করেছে। বিশম্ভরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, পাহাড়ি ঢলে তার উপজেলার কিছু এলাকা প্লাবিত হয়েছে।

ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজন জানান, তার ইউনিয়নের দু-একটি গ্রামে বেশ কিছু নিচু এলাকায় বন্যার পানি প্রবেশে করেছে।

Share





Related News

Comments are Closed