শিশুর প্রতি শারিরীক সহিংসতা বন্ধ শীর্ষক গোল টেবিল বৈঠক
প্রদীপ রায়, দিনাজপুর প্রতিনিধি: শিশুদের প্রতি শারীরিক সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ শীর্ষক এক গোল টেবিল বৈঠক দিনাজপুরের বীরগঞ্জে অনুস্টিত হয়েছে।
বীরগঞ্জ কেন্দ্রিয় শিশু ফোরামের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
বীরগঞ্জ কেন্দ্রিয় শিশু ফোরামের সভাপতি ঝর্না আক্তারের সভাপতিত্বে গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আককাস আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার সারয়ার মোরশেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাহাবুর রহমান আঙ্গুর, বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মাজেদুর রহমান, অনলাইন পত্রিকা বীরগঞ্জ প্রতিদিন সম্পাদক আব্দুর রাজ্জ্বাক, সাপ্তাহিক প্রজন্ম ধ্বনি পত্রিকার জেলা প্রতিনিধি ও বিডি প্রতিদিন২৪ পত্রিকার বার্তা সম্পাদক প্রদীপ রায় প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবেন সাধারণ সম্পাদক রতন ঘোষ পিযুষ, সাংবাদিক মো. নিতাই সাহা লেলিন, বীরগঞ্জ প্রেসক্লাবের মো. আরমান আলী, তৌফিক রেজা, উপজেলা প্রেসক্লাবের রনজিত রায়, সরকারী কর্মচারীবৃন্দ ও এবং সকল শিশু ফোরাম এর নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিজপাড়া ইউনিয়ন শিশু ফোরাম এর সম্পাদক লিজা আক্তার।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed