কুলাউড়ায় এক ব্যক্তির বিষপানে আত্মহত্যা
কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ায় এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন।
বুধবার (০৯ আগস্ট) ভোরে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দৌলতপুরে এ ঘটনা ঘটে। মৃতের নাম ছালেক মিয়া (৩৫)। তিনি ওই এলাকার মৃত মোবারক আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা জযায়, দীর্ঘদিন ধরে তিনি কিছুটা মানসিক ভাবে বিকারগ্রস্ত ছিলেন। জমিজমা নিয়ে ভাইয়ের বউয়ের সঙ্গে মামলা চলছিল তাঁর। ভোরে তিনি বিষপান করলে তার ছেলে নুমান মিয়া কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
তবে ছেলে মৌলভীবাজার সদর হাসপাতালে না নিয়ে ছালেক মিয়াকে বাড়িতে নিয়ে আসেন। সেখানে স্থানীয় ডাক্তার এসে তাকে দেখে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর জন্য ঘটনাস্থলে যাচ্ছেন।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed