হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি, সচিবসহ ১৪০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওররক্ষা বাঁধে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ১৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল হক। আদালতের বিচারক দীর্ঘ শুনানি শেষে মামলাটি আমলে নেন।
মামলার নথি থেকে জানা যায়, ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির কারণে হাওরের একমাত্র ফসল ডুবে জেলাব্যাপী দুর্যোগ নেমে আসা এবং পরবর্তীতে সুনামগঞ্জবাসীকে নিয়ে কটাক্ষ করে বক্তব্য দেওয়ায় মামলাটি দায়ের করা হয়।
মামলায় বাঁধের কাজের দায়িত্বপ্রাপ্ত ৩৯টি পিআইসি’র সভাপতি-সাধারণ সম্পাদক, পাউবো’র সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হাইসহ ১৫ জন পাউবো কর্মকর্তা, ৪৬ জন ঠিকাদার এবং ৩৯টি পিআইসি’র সভাপতি-সম্পাদককে আসামি করা হয়েছে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed