Main Menu

ঢাকায় ওআইসির মহাসচিব

বৈশাখী নিউজ ডেস্ক: চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন মুসলিম দেশগুলোর জোট ওআইসির মহাসচিব ইউসেফ বিন আহমদ আল-ওসাইমিন।

বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলার) কামরুল আহসান বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

ওআইসি মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর প্রথম বাংলাদেশ সফরে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ওসাইমিন।

সফরে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

আগামী বছর ঢাকায় অনুষ্ঠেয় ও আইসির ৪৫তম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের প্রস্তুতি নিয়েও কথা বলবেন সংস্থাটির প্রধান।

সফরকালে তিনি কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন বলে ধারণা করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed