Main Menu

আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট-এর গৃহ নির্মাণ

বৈশাখী নিউজ ডেস্ক: মানব কল্যানে নিবেদিত সামাজিক সংগঠন আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর উদ্যোগে গৃহহীন বিধবাকে গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে।

গত মঙ্গলবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকরের লামা পাড় গ্রামের মৃত বসারত মিয়ার স্ত্রী নেহারুন্নেছাকে গৃহ নির্মাণ করে দেয়া হয়। গৃহ নির্মাণ করে দেন আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী, কবি ও রোটারিয়ান আলী মিরাজ মোস্তাক।

আলি মিরাজ মোস্তাক বলেন, অসহায় মানুষের পাশে এগিয়ে আসা সমাজের বিত্তবানদের নৈতিক দায়িত্ব। আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট তার জন্মলগ্ন থেকে অসহায় মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। তিনি সমাজের সকল বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রত্যেকে যেন সু উদ্যোগ নিয়ে অসহায়দের সাহায্যার্থে এগিয়ে আসেন।

Share





Related News

Comments are Closed