Main Menu

শ্রীমঙ্গলে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অভিনব পস্থায় মাদক নিয়ে যাওয়ার অভিযোগে কানু দাস (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার ভুনবীর এলাকা থেকে তাকে আটক করা হয়। কানু দাস ভূনবীর ইউনিয়নের ভীমসী এলাকার মৃত নরেশ দাশ এর ছেলে।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক এসআই হাফিজুর রহমান সংগীয় ফোর্স নিয়ে সকালে গোপন সংবাদের ভিক্তিতে ভূনবীর ইউনিয়নের ভীমসী গ্রামীনফোন টাওয়ার সংলগ্ন রাস্তা হতে তাকে আটক করেন। পুলিশ এসময় তার কাছ থেকে ২৬ লিটার চোরাই মদ উদ্ধার করে।
পুলিশ জনায়, অভিনব পস্থায় (গরুর ঘাস নিয়ে যাওয়ার অভিনয় করে) সে ওই পরিমান চোরাই মদ পাচার করছিল।

Share





Related News

Comments are Closed