কানাইঘাটে ১৮দিন পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আদালতে মামলা দায়ের করার প্রেক্ষিতে সিলেটের কানাইঘাটের এক যুবকের অর্ধগলিত লাশ ১৮দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।
সিলেট জেলা ম্যাজিষ্ট্রেট রাহাত আনোয়ারের নির্দেশে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কানাইঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমন আচার্যের উপস্থিতিতে দিঘীরপার পূর্ব ইউপির দর্পনগর পশ্চিম নালুহারা গ্রামের ফজলুর রাহমানের পুত্র মিসবাউল ইসলাম (১৯) এর লাশ তার মামার বাড়ী লন্তিরমাটি গ্রামের পঞ্চায়েত কবর স্থান থেকে উত্তোলন করা হয়।
এসময় অর্ধগলিত মিসবাউল ইসলামের লাশ কানাইঘাট থানার ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়া ও মিসবাউল ইসলাম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই মোঃ আবুল মনসুর মির্জার উপস্থিতিতে লাশ উত্তোলনের দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমন আচার্য লাশের প্রাথমিক রিপোর্ট তৈরী করার পর তার লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
লাশ উত্তোলনের সময় তার আত্মীয় স্বজন ও এলাকার বিপুল সংখ্যক উৎসুক জনতা লন্তিরমাটি কবরস্থানে ভিড় জমান।
প্রসঙ্গত যে, লন্তিরমাটি গ্রামের আপন মামা আনোয়ারুল হক চৌধুরীর বাড়ীতে মিসবাউল ইসলাম তার মা শাফিয়া বেগম চৌধুরীকে নিয়ে বসবাস করত। মামা আনোয়ারুল হক চৌধুরী ও মামাতো ভাইদের হাতে ধারাবাহিক ভাবে নিষ্ঠুর নির্যাতনে মিসবাউল ইসলাম চরম ভাবে অসুস্থ হয়ে পড়লে সর্বশেষ মূমূর্ষু অবস্থায় তার মা শাফিয়া বেগম চৌধুরী ও আত্মীয় স্বজনরা তাকে গত ৬ জুলাই ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭দিন থাকার পর মিসবাহ’র শারিরীক অবস্থার কোন পরিবর্তন না হওয়ায় কর্তব্যরত ডাক্তার গত ১৩ জুলাই তাকে হাসপাতাল থেকে রিলিজ দেন।
পরদিন ১৪ জুলাই গভীর রাতে মিসবাহ তার লন্তিরমাটি গ্রামের মামা আনোয়ারুল হক চৌধুরীরর বাড়ীতে মারা যায়। মিসবাহর লাশ সকল আনুষ্ঠানিকতা শেষে লন্তিরমাটি গ্রামের পঞ্চায়িতী গুরুস্থানে দাফন করা হয়। দাফনের পর মিসবাহর পিতা নালুহারা গ্রামের ফজলুর রাহমান তাঁর পুত্রকে মামা আনোয়ারুল হক চৌধুরী ও তাঁহার ৩ পুত্রের নিষ্ঠুর নির্যাতনে মৃত্যু হয়েছে মর্মে গত ১৮ জুলাই সিলেট কানাইঘাট আদালতে সিআর মামলা নং- ১৮৯/২০১৭ দায়ের করলে বিজ্ঞ আদালত দরখাস্থ মামলাটি এফআইআর হিসাবে গণ্য করে আসামীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য কানাইঘাট থানার ওসি মোঃ আব্দুল আহাদকে নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে আদালতের নিদের্শে মিসবাহর লাশ কবর থেকে সোমবার বিকেলে উত্তোলণ করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed