Main Menu

বিয়ানীবাজারে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যমুনা ব্যাংকের বিয়ানীবাজার শাখার ম্যানেজার স্বজল কান্তি দেব নিজ ভাড়া বাসায় আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। পৌরশহরের দক্ষিণবাজারের আল আরাফ ব্যাংক ভবনের তৃতীয় তলায় তিনি ভাড়া থাকতেন। ওই কক্ষের ফ্যানের সাথে তিনি দড়ি দিয়ে গলায় ফাঁস দেন। তার পরিবারের সদস্যরা সিলেট শহরে বসবাস করেন। খবর পেয়ে বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
পুলিশের ধারণা, আজ সোমবার ব্যাংক সময় শেষে বিকেলে তিনি আত্মহত্যা করতে পারেন। ভাড়া বাসার কক্ষের ফ্যানের সাথে দড়ি দিয়ে তিনি ফাঁস দেন। তার মুখে একটি গামছা বাঁধা ছিল। বিছানার উপর একটি প্লাস্টিকের চেয়ার ও পানির বোতল রয়েছে।

জানা যায়, আল আরাফা ব্যাংক ভবনের তৃতীয় তলায় যুমনা ব্যাংকের অপর কর্মকর্তার সাথে তিনি বসবাস করতেন। তাদের বসবাস ছিল পৃথক কক্ষে। তাঁর বাড়ি সিলেট নগরীর বাগবাড়ি এলাকায়। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। ব্যাংক কর্মকর্তার আত্মহত্যার খবর পেয়ে উৎসুক জনতা আল আরাফা ব্যাংক ভবন এলাকায় ভীড় করছেন। বিয়ানীবাজার থানা পুলিশ লাশের সুরতহাল সম্পন্ন করে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরনের প্রস্তুতি নিচ্ছে। তার পরিবারের কাছে এ ঘটনার বিষয়টি জানানো হয়েছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
জানা গেছে, সোমবার তিনি সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত ব্যাংকে কাজ করেছেন। বিকাল তিনটায় দুপুরের খাবার খেতে বাসায় যান। প্রতিদিন চারটার দিকে ফিরলেও আজ এ সময় ব্যাংকে না ফেরায় ব্যাংকের অন্য কর্মকর্তারা এক কর্মচারিকে পাঠান। সে বাসার দরজা বন্ধ দেখতে পেয়ে এসে জানালে কয়েকজন কর্মকর্তা সেখানে ছুটে যান। তারাও বাসার দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে বাসার মালিক ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলরকে খবর দেন। তারা এসে পুলিশকে খবর দিলে পুলিশ দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।

Share





Related News

Comments are Closed