তাহিরপুরে ৪৫০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা সহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সুজাত মিয়া (৩২) উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের বাদাঘাট বাজারের একজন মসলা ব্যবসায়ী ও কামড়াবন্দ গ্রামের ওয়াহেদ কোম্পানীর ছেলে।
পুলিশ জানায়, তাহিরপুর থানার বাদাঘট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তপন চন্দ্র দাসের নেতৃত্বে গোপন সংবাদের ভিক্তিত্বে শনিবার বিকেলে সুজাত মিয়ার কামড়াবন্দ গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রয়ের নগদ ১০ হাজার ৩শ টাকা সহ তাকে গ্রেফতার করা হয়।
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর জানান, প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকার ইয়াবার চালানসহ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed