বিশ্ব বাঘ দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক : ‘বাঘ আমাদের গর্ব, আমরাই বাঘ রক্ষা করব’ স্লোগান সামনে রেখে আজ ২৯ জুলাই শনিবার পালিত হচ্ছে ‘বিশ্ব বাঘ দিবস ২০১৭’। ২০১০ সাল থেকে প্রতিবছর এই দিন বিশ্ব বাঘ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
আজ দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচি নেয়া হয়েছে। বাঘ রয়েছে বিশ্বের এমন ১৩টি দেশ বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, চীন, ভুটান, নেপাল, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম ও রাশিয়ায় প্রতি বছর এ দিনটি পালিত হয়।
দিবসটির প্রধান উদ্দেশ্য বাঘ সংরক্ষণের জন্য প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা এবং বাঘ সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলা।
উল্লেখ্য, ২০০৪ সালে পায়ের ছাপ পদ্ধতির জরিপে সুন্দরবনে ৪৪০টি বাঘ পাওয়া গেলেও গত বছরের ক্যামেরা ট্র্যাকিং পদ্ধতির জরিপে বাঘের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ১০৬টিতে। দিনে দিনে বাঘের সংখ্যা কমছে। বাঘ হত্যা বন্ধ এবং বন ও জলদস্যু দমনে সরকার টাস্কফোর্স ও ক্রাইম কন্ট্রোল ইউনিট গঠন করলেও বাঘ হত্যা বন্ধ করা যাচ্ছে না।
Related News
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More



Comments are Closed