Main Menu

১৫ সেপ্টেম্বর থেকে ঢাবির ভর্তি পরীক্ষা শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

সম্ভাব্য তারিখ অনুযায়ী ব্যবসায়ে শিক্ষা অনুষদের অধীনে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ১৫ সেপ্টেম্বর, কলা অনুষদের অধীনে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ সেপ্টেম্বর, বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ অক্টোবর এবং সামাজিক বিজ্ঞান অনুষেদর অধীনে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এছাড়া চারুকলা অনুষদের অধীনে ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান অংশের ভর্তি পরীক্ষা ১৬ সেপ্টেম্বর ও অংকন অংশের পরীক্ষা ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

সূত্র জানায়, আগামী ৩ আগস্ট ভর্তি কমিটির বৈঠকে ভর্তির তারিখ চূড়ান্ত করা হবে।

Share





Related News

Comments are Closed