Main Menu

সুনামগঞ্জে ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ৭টি একাডেমিক ভবন

বৈশাখী নিউজ ডেস্ক : সুনামগঞ্জে শিক্ষার প্রসারের লক্ষ্যে প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে ৭টি অত্যাধুনিক একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। শিক্ষা প্রকৌশল বিভাগ ভবনগুলো নির্মাণ করবে।
সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধীনে জেলার তাহিরপুর উচ্চ বিদ্যালয়ে একটি ভবন ও জগন্নাথপুর বালিকা বিদ্যালয়ে একটি ভবন নির্মাণ করা হবে। প্রতিটিতে ব্যয় হবে ১ কোটি ৯৪ লাখ টাকা। রাজস্ব বাজেটে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও নুতন ভবন নির্মাণ প্রকল্পের অধীনে সুনামগঞ্জ সরকারি কলেজে একটি দ্বিতল ভবন নির্মাণ করা হবে, এতে ব্যয় হবে ১ কোটি টাকা। বেসরকারি কলেজ অবকাঠামো উন্নয়ন ও প্রকল্পের অধীনে সুনামগঞ্জ পৌর কলেজে ৫তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন কাম একাডেমিক ভবন নির্মাণ করা হবে, এতে ব্যায় হবে ৭ কোটি ৩৩ লাখ ৬৫ হাজার টাকা। জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মজিদ কলেজে অনুরূপ আরেকটি ভবন নির্মাণ করা হবে, এতে ব্যয় হবে ৪ কোটি ৪৪ লাখ টাকা। জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আদর্শ কলেজে ৫তলা বিশিষ্ট প্রশাসনিক ও একাডেমিক ভবন নির্মাণ করা হবে ৪ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে।-বাসস

Share





Related News

Comments are Closed