Main Menu

হবিগঞ্জে নবজাতকের লাশ উদ্ধার

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় খোয়াই নদীর কিবরিয়া ব্রীজের নিচ থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, দুপুরে স্থানীয় লোকজন মরদেহ পানিত ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে হবিগঞ্জ সদর থানার এসআই পার্থরঞ্জন চক্রবর্তী লাশটি উদ্ধার করে নিয়ে আসেন। হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, নদীতে শিশুর মরদেহ ভাসতে দেখে লোকজন থানায় খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

 

Share





Related News

Comments are Closed