কোম্পানীগঞ্জে নৌ ডাকাতি, সাড়ে ৫ লাখ টাকা লুট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জে তিন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় সাড়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে নৌ ডাকাতরা। এ ঘটনায় মিজান (৩০) নামের এক ডাকাতকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। পালিয়ে গেছে বাকি পাঁচ ডাকাত।
স্থানীয় সূত্র জানায়, কোম্পানীগঞ্জের পশ্চিম ইসলামপুর ইউনিয়নের জালিয়ারপার গ্রামের হাজী আব্দুল আউয়াল(৫৫) এবং তার চাচাতো দুই ভাই যথাক্রমে আব্দুর রশীদ (৫৮) ও আব্দুল মুহিম(৪৫) সোমবার নৌকাযোগে ছাতক থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে বেলা সাড়ে তিনটার দিকে গোয়াপাকরা বিল নামক স্থানে মুখোশধারী ৬ নৌ ডাকাত তাদেরকে বহনকারী নৌকাকে ধাওয়া করে। এ সময় ডাকাতরা পাথর ব্যবসায়ী আব্দুল মুহিমের কাছ থেকে নগদ ৪ লাখ ৬০ হাজার টাকা, তার ভাই আব্দুর রশীদের কাছ থেকে ৭০ হাজার টাকা এবং চাচাতো ভাই হাজী আব্দুল আউয়ালের কাছে নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়।
আব্দুল মুহিমের ভাই আব্দুল করিম এসব তথ্য জানিয়ে বলেন, তারা ছাতক থেকে পাথর বিক্রির টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। ডাকাতির বিষয়টি প্রত্যক্ষ করে স্থানীয় লোকজন ডাকাতদের ধাওয়া করেন। এ সময় লামনিগাঁও এলাকা থেকে মিজান নামের এক ডাকাতকে পাকড়াও করা সম্ভব হয়। বাকিরা সড়ক দিয়ে পালিয়ে যায়। পরে আটক মিজানকে পুলিশে সোপর্দ করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি আলতাফ হোসেন জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আটক মিজানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed