Main Menu

সিটিসেলের লাইসেন্স বাতিল

বৈশাখী নিউজ ডেস্ক: মোবাইল ফোন অপারেটর সিটিসেলের লাইসেন্স বাতিল করা হয়েছে।

সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) বিশেষ বৈঠকে সিদ্ধান্ত হয়। বিটিআরসির একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

বিটিআরসির এই কর্মকর্তা জানান, ‘সরকারের অনুমোদনের পরে আজকের কমিশন বৈঠকে সিটিসেলের লাইসেন্স বাতিল করা হলো।’এর আগে গত সপ্তাহে মোবাইলফোন অপারেটরটির লাইসেন্স বাতিলের বিষয়ে প্রধানমন্ত্রী অনুমোদনের ফাইল বিটিআরসিতে যায় বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত বছরের ৩১ জুলাই বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে সিটিসেলের গ্রাহকদের দুই সপ্তাহের মধ্যে বিকল্প সেবা গ্রহণের অনুরোধ জানায়। সে হিসাবে ১৬ আগস্ট পর্যন্ত সময় পান গ্রাহকরা। যদিও ১৪ আগস্ট ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, ‘বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য সিটিসেলের গ্রাহকরা আরও সময় পাবেন।’

 

 

Share





Related News

Comments are Closed