জিপিএ-৫ শূণ্য কানাইঘাট উপজেলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় কানাইঘাট উপজেলার কলেজগুলো থেকে কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। এতে এবার জিপিএ-৫ শূন্য থাকল এই উপজেলাটি।
তবে শিক্ষাবোর্ডের পরিসংখ্যানে পাসের গড় অনুযায়ী ভালো ফলাফল করেছে দু’একটি প্রতিষ্ঠান। ঐতিহ্যবাহী কানাইঘাট ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ৪০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ ২৯৩ জন পাস করে।
কানাইঘাট মহিলা কলেজ ৩৯ জনের মধ্যে ২৯ জন কৃতকার্য, চরিপাড়া স্কুল এন্ড কলেজ ৪০ জনের মধ্যে ৩১ জন কৃতকার্য হয়েছে।
এছাড়াও, দূর্গাপুর স্কুল এন্ড কলেজ ৩০ জনের মধ্যে ২৩জন, মালিকনাহার একাডেমী ১৮০ জনের মধ্যে ১৪৭ জন, শিকদার ফাউন্ডেশন কলেজ ৭১ জনের মধ্যে ৫৫ জন, ঝিঙ্গাবাড়ী স্কুল এন্ড কলেজ ৩৯ জনের মধ্যে ৩৫, গাছবাড়ী আইডিয়াল কলেজ ১৮৫ জনের মধ্যে ১৪৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
বিশেষ করে উপজেলা পর্যায়ে কোন শিক্ষার্থী জিপিএ-৫ না পাওয়ায় হতাশ হয়েছেন অভিভাবক ও বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ। কানাইঘাট ডিগ্রি কলেজ অতীতে ভালো ফলাফল করলেও এবারের এইচএসসি পরীক্ষায় সে অবস্থান ধরে রাখতে পারেনি।
সার্বিক ফলাফল বিপর্যয়ে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আসক্তির কারন সহ অভিভাবকদের সন্তানদের সঠিক তদারকি না করায় এ বিপর্যয় হয়েছে বলে সচেতন মহল মনে করছেন।
Related News
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More



Comments are Closed