Main Menu

বিয়ানীবাজার ছাত্রলীগের ৪ কর্মী পুলিশ রিমান্ডে

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের বিয়ানীবাজারে ছাত্রলীগকর্মী লিটু হত্যা মামলায় ছাত্রলীগের ৪ কর্মীকে দুইদিনের পুলিশ রিমান্ডে দেয়া হয়েছে। তারা হচ্ছে, বিয়ানীবাজার ছাত্রলীগের পল­ব গ্র“পের সদস্য ফাহাদ, কামরান, এমদাদ ও দেলোয়ার। সিলেটের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৪নং আমলী আদালত রোববার (২৩জুলাই) তাদের ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ছাত্রলীগ কর্মী খালেদ আহমদ লিটু হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ ঘটনার নেপথ্যের রহস্য উদঘাটনের লক্ষ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা বিয়ানীবাজার থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জাহিদুল হক গত ১৯ জুলাই উলে­খিত চার আসামীর ৭দিনের রিমান্ড প্রার্থনা করেন। আদলত শুনানী শেষে রোববার তাদের ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৭ জুলাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিয়ানীবাজার ডিগ্রি কলেজে ছাত্রলীগের বিবদমান পল­াব গ্র“পও পাভেল গ্র“পের মধ্যে সংঘর্ষ হয় । এসময় পল­ব গ্র“পের সন্ত্রাসীদের গুলিতে পাভেল গ্র“পের কর্মী খালেদ আহমদ লিটু নিহত হয়। গুলি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ উলে­খিত ৪ জনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পিতা হাজী মো. খলিল উদ্দিন বাদী হয়ে আটক ৪ জনসহ ৭জনের নাম উলে­খ করে অজ্ঞাতনামাদের আসামী করে থানায় একটি হত্যা মামলা {নং-১৩(৭)১৭} করেন। মামলার অন্য আসামীরা পলাতক রয়েছে।
সিলেটে জেলা বারের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

 

Share





Related News

Comments are Closed