নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতি
নবীগঞ্জ প্রতিনিধি: হগিঞ্জের নবীগঞ্জ উপজেলার লন্ডন প্রবাসী শাহ শহীদ আলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের বাসিন্দা শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা শাহ ফজর আলী ফাউন্ডেশনের সভাপতি লন্ডন প্রবাসী শাহ শহীদ আলীর বাড়িতে শনিবার দিবাগত শেষ রাতের দিকে একদল মুখোশধারী ডাকাত ঘরের গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে । এসময় আগ্নেয়অস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘন্টাব্যাপি লুটপাট চালায়। ডাকাতদল আড়াই ভরি স্মর্ণ, ৪টি স্মাট মোবাইল, নগদ ৫০ হাজার টাকা, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজ পত্রসহ ৫ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় । এ ঘটনায় এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে ।
খবর পেয়ে নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক খায়ের আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । ডাকাতির ঘটনায় নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed