Main Menu

ওসমানী বিমানবন্দর থেকে তিন কেজি স্বর্ণ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবী থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে তিন কেজি ওজনের ৩০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দারা। এর মূল্য প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা।
রবিবার সকালে বিমানের লাগেজ রাখার বক্স থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন।
সিলেট শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক প্রভাত কুমার সিংহ জানান, আবুধাবি থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইট (বিজি ০১২৮) রোববার ভোর ৬টা ২৫ মিনিটে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা আগে থেকেই বিমানবন্দর এলাকায় ওঁৎ পেতে থাকেন। বিমানটি নামার পর পরই তারা এটি তল্লাশী করে ৪৫ নম্বর সিটের ওপরে উিউটি ফ্রি শপের ব্যাগের ভেতর থেকে ৩০ পিস স্বর্ণের বার উদ্ধার করেন। উদ্ধার করা বার গুলো সোয়েটারের ভেতরে মোজার মধ্যে লুকানো ছিল। এই সিটে কোন প্যাসেঞ্জার ছিল না বলে জানান প্রভাত সিংহ। ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকা যাচ্ছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে সিলেট শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক প্রভাত কুমার সিংহ, ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন প্রমুখ অংশ নেন।

 

 

 

Share





Related News

Comments are Closed