Main Menu

জগন্নাথপুরে যুবকের আত্মহত্যা

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আলা উদ্দিন (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খিদিরপুর গ্রামের সমছু মিয়ার ছেলে।
জানা গেছে, শনিবার দিন দুপুরে বাড়ির সকলের অগোচরে নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে গরীব রিকশা চালক আলা উদ্দিন আত্মহত্যা করে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী বলেন, আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে শুনেছি সে মানষিক রোগী ছিল।

Share





Related News

Comments are Closed