Main Menu

সীতাকুন্ডে পাহাড় ধসে শিশুসহ ৫ জন নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পাহাড় ধসে শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বৃষ্টির মধ্যে উপজেলার জঙ্গল ছলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো রফিকের স্ত্রী রাবেয়া (৩৫), তাঁর ১১ বছরের ছেলে, রাবেয়ার ননদ ও তাঁর দুই মেয়ে। দুই মেয়ের বয়স ৭ ও ২ বছর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভুইয়া এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সলিমপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর গ্রামে পাহাড় ধসে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন শিশু।

তিনি আরও বলেন, ওই গ্রামের টিলা ও পাহাড়ে ছিন্নমূল লোকজন ঘর বানিয়ে বসবাস করে। সেখানে বিভিন্ন এলাকাগুলোকে সমাজ হিসেবে ভাগ করা হয়েছে। তিন নম্বর সমাজের একটি পরিবারে এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউর রহমান জানান, পাহাড়ধসের সময় রফিক ও তাঁর বোনের স্বামী কালাম বাড়ি থেকে বের হতে পারেন। কিন্তু তাঁদের পরিবারের সদস্যরা চাপা পড়েন। ছিন্নমূল পুলিশ ফাঁড়ির সদস্যরা ও স্থানীয় লোকজন তাঁদের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রেখেছেন।

Share





Related News

Comments are Closed