Main Menu

কোম্পানীগঞ্জে ১৬টি ‘বোমা মেশিন’ ধ্বংস

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের ধলাই নদীতে বৃহস্পতিবার টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত, পরিবেশ বিধ্বংশী ১৬টি বোমা মেশিন জব্দ ও ধ্বংস করা হয়। পাশাপাশি এ ধরনের মেশিন প্রশাসনের নজরে এলে ধ্বংস করা হবে বলে অন্যান্যদের সতর্ক করে দেওয়া হয়। অভিযানে অংশগ্রহণ করে সহযোগিতা করেন কোম্পানীগঞ্জ থানা পুলিশ, বিজিবি ফোর্স এবং আরএনবি (রেলওয়ে নিরাপত্তা বাহিনী)।

 

 

 

Share





Related News

Comments are Closed