ওসমানীনগরে ট্রাকের ধাক্কায় কাভার্ড ভ্যানের হেলপার নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে ট্রাকের ধাক্কায় মিরাজ মিয়া (২০) নামের কাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছে অজ্ঞাতনামা আরও একজন।
বৃহস্পতিবার (২০ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে ওসমানীনগরের সিলেট-ঢাকা মহাসড়কের উত্তর গোয়ালাবাজারে দুর্ঘটনাটি ঘটে। নিহত মিরাজ বান্দরবন জেলার আলীকদম উপজেলার আব্বাস কারবারীপাড়া গ্রামের রফিক মিয়ার ছেলে।
দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে সিলেটগামী মাসুদ এগ্রো ফুড প্রোডাক্টের (চট্র মেট্রো-উ-১১-০৩১৪) কাভার্ড ভ্যানটি উপজেলার উত্তর গোয়ালাবাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৫২৮৯) পিছন দিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের হেলপার মিরাজ মিয়া মারা যায়। এ সময় কাভার্ড ভ্যানের অজ্ঞাতনামা আরও একজন আহত হয়।
ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed