গোলাপগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বুধবার বিকেল ৩ টার দিকে ছাত্রলীগের দু’ গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতরা হলেন- পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিপন, ছাত্রলীগের কর্মী নাজির আহমদ, হেকিম আহমদ, খায়রুল, নয়ন আহমদ।
স্থানীয় সূত্র জানায়, ছাত্রলীগ কর্মী নয়ন আহমদকে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আকবর আলী আলী ফখরের অনুসারীরা প্রহার করে। এর জের ধরে নয়নের রাজনৈতিক বড় ভাইয়ের অনুসারীর কর্মীরা পাল্টা হামলা জন্য উপজেলা সদরে অস্ত্র নিয়ে অবস্থান নেয়। উপজেলা সদরের গোলাপগঞ্জ পৌরসভা গেইটের সম্মুখে আসামাত্র রাবেল গ্রুপের কর্মীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে গুরুত্বর আহত করে তাদের কার্যালয়ে চলে যায়। এদিকে ফের হামলার খবর পেয়ে প্রতিপক্ষ কর্মীরা দেশীয় অস্ত্রসস্ত্র ও দ, রামদা, হকিষ্টিক নিয়ে পাল্টা হামলা চালায়। এতে মোট ৫ জন আহত হন।
এ ঘটনায় পরবর্তিতে অনাকাঙ্ক্ষিত কোন পরিস্থিতি এড়াতে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed