চেক ডিজঅনার মামলায় রাগীব আলীর জামাতার কারাদণ্ড
বৈশাখী নিউজ ২৪ ডটকম: চেক ডিজঅনার সংক্রান্ত একটি মামলার রায়ে শিল্পপতি রাগীব আলীর জামাতা জিএম আব্দুল কাদিরকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত দণ্ডপ্রাপ্ত কাদিরকে তিন কোটি টাকা জরিমানা করেছেন। বুধবার বিকেলে সিলেটের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এ রায় দেন।
সংশ্লিষ্ট আদালতের পিপি অ্যাডভোকেট মফুর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল কাদিরের শ্বশুর রাগীব আলী তারাপুর চা বাগান সংক্রান্ত দুটি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে রয়েছেন। তারাপুর সংক্রান্ত একটি মামলায় আব্দুল কাদির ও তাঁর স্ত্রী (রাগীব আলীর মেয়ে) রোজিনা কাদিরকে ১৬ বছরের কারাদণ্ড দেন আদালত। তারা দু’জনে পলাতক রয়েছেন।
বুধবার রায় ঘোষিত হওয়া মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালে হাজি আবদুস সাত্তারের কাছ থেকে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা বলে জিএমএ কাদির (আব্দুল কাদির) ৮ কোটি ৮৮ লাখ টাকা নেন। এর বিপরীতে চারটি চেক দেয়া হয়েছিল সাত্তারকে। পরে জিএমএ কাদির সাত্তারের সাথে প্রতারণা করেন। একপর্যায়ে আবদুস সাত্তার চেক ডিজঅনার মামলা করেন জিএমএ কাদিরের বিরুদ্ধে। বুধবার মামলার রায় সিলেটের আদালতে ঘোষণা করা হয়। এই মামলায় তাকে এক বছরের সাজা প্রদান করা হয়েছে। এ সংক্রান্ত আরো দুটি মামলা ঢাকার আদালতে বিচারাধীন।
মামলার বাদী আবদুস সাত্তার জানান, এ রায়ে আমি খুশি। একজন প্রতারকের বিরুদ্ধে যথাযথ বিচার পেয়েছি।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হিরা জানান, ৮ কোটি টাকার তিন মামলার এক মামলায় তার সাজা হয়েছে। অন্য মামলায়ও আশা করি সাজা হবে।
উল্লেখ্য, চলতি বছরের ৬ এপ্রিল প্রতারণার মাধ্যমে হাজার কোটি টাকা মূল্যের তারাপুর চা-বাগানের দেবোত্তর ভূমি আত্মসাতের মামলায় রাগীব আলীকে ১৪ বছরের কারাদণ্ড দেন আদালত। ওই মামলায় তার ছেলে আব্দুল হাই, মেয়ে রোজিনা কাদির, জামাতা আব্দুল কাদির ও নিকটাত্মীয় মোস্তাক মজিদকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো।
Related News
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More



Comments are Closed