ঢাবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীতে মারিয়া (২০) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে এলিফেন্ট রোডের ৯/এ কনকর্ড টাওয়ার থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মারিয়ার বড় বোন মরিয়া আক্তার জানান, তারা কনকর্ড টাওয়ারের ৯ তলায় ভাড়া থাকেন। তার বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল। সকাল ৬টার দিকে তার কক্ষে গিয়ে দেখা যায় সে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিউমাকের্ট থানার ওসি মো. আতিকুর রহমান জানান, মারিয়ার বোন জামাই সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান র্যাব হেডকোয়ার্টারে কর্মরত রয়েছেন। তার বোনও সহকারী পুলিশ সুপার। তবে তার বোনের নাম ও কোথায় কর্মরত তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মারিয়া আত্মহত্যা করতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
Related News
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More
দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, প্রথম স্ত্রীসহ পুলিশ হেফাজতে এমপি নজরুল
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয়Read More



Comments are Closed