Main Menu

শীতলক্ষ্যায় ডুবে ২ কলেজছাত্রের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তানজীম (১৮) ও মিজান (১৮) নামে দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তারা রাজধানী তেজগাঁও কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। বুধবার সকালে কলেজ পালিয়ে ডেমরার সুলতানা কামাল ব্রিজের নিচে গোসল করতে নেমে স্রোতের টানে নদীতে ডুবে যায় তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেজগাঁও কলেজের তিন ছাত্র নাদিম, তানজীম ও মিজান ডেমরা থানার সারুলিয়া ঘাট এলাকায় সুলতানা কামাল ব্রিজের নিচে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা স্রোতের টানে ভেসে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে তানজীম ও মিজানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। নাদিমকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

তানজীমের চাচা আব্দুল কাইয়ূম জানান, তানজীমের সকালে কলেজে যাওয়ার কথা ছিল। তার মা তাকে সকালবেলায় কিছু টাকা দিয়ে তার কর্মস্থলে চলে যান। দুপুর একটার দিকে খবর পান তানজীম গোসল করতে নেমে পানিতে ডুবে গেছে।

তানজীমের ফুফাতো ভাই শিহাব জানান, তানজিম সাঁতার জানত না। তিন বন্ধুর মধ্যে নাদিমকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, দুই কলেজ ছাত্রের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed