Main Menu

শিক্ষার্থীর মৃত্যুতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শোক

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিবিএ ৩৫ ব্যাচের শিক্ষার্থী শরীফ আল ইমরান মঙ্গলবার দিবাগত রাতে হবিগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিবার।

এক শোক বার্তায় ইউনিভার্সিটির বোর্ড ব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন শরীফ আল ইমরানের রুহের মাগফেরাত কামনা করেন। একইসাথে নিহতের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Share





Related News

Comments are Closed