Main Menu

সিলেটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: “মাছচাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ” শ্লোগানকে ধারণ করে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উদযাপন উপলক্ষে জেলা মৎস্য দপ্তর, সিলেট-এর উদ্যোগে বুধবার সিলেট নগরীতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় হতে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ মিলানয়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মাৎ নাজমানারা খানুম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, মৎস্য অধিদপ্তর, সিলেট বিভাগের উপ পরিচালক মো. মোশাররফ হোসেন, সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমদ।

Share





Related News

Comments are Closed