মানবসেতুতে হাঁটা চেয়ারম্যানের জামিন বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: মানবসেতু তৈরি করে স্কুল শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে হাঁটা চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীর জামিন বাতিল করেছেন হাইকোর্ট।
পাশাপাশি চার সপ্তাহের মধ্যে তাকে চাঁদপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সাহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ জামিন বাতিল করে এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. শাহরিয়া কবির ও সারওয়ার হোসেন। হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষে শুনানি করেন আইনজীবী শ ম রেজাউল করিম।
হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসেন পাটোয়ারীকে দেওয়া জামিনের আদেশ বাতিল চেয়ে স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক হাইকোর্টে আবেদন করেন, শুনানি নিয়ে ২৫ এপ্রিল হাইকোর্ট রুলসহ আদেশ দেন। রুলে মানবসেতুতে হাঁটা হাইমচর উপজেলা চেয়ারম্যানের জামিন কেন বাতিল হবে না তা জানতে চাওয়া হয়। পাশাপাশি কোন কর্তৃত্ববলে চাদপুর শিশু আদালতের বিচারক ওই উপজেলা চেয়ারম্যানকে জামিন দিয়েছেন, সে বিষয়ে বিচারককে ব্যাখ্যা জানতে চাওয়া হয়।
জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়। এই রুলের ওপর মঙ্গলবার শুনানি শেষে আদালত আজ রায় দেন।
গত ৩০ জানুয়ারি সোমবার চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছাত্রদের শরীর দিয়ে সৃষ্ট সেতুর ওপর হাস্যোজ্জ্বল মুখে হেঁটেছেন উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপক সমালোচনা হওয়ায় পরদিন এক অভিভাবক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীসহ পাঁচজনকে অভিযুক্ত করে হাইমচর থানায় মামলা করেন।
Related News
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More



Comments are Closed