ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে শাবি শিক্ষকের রুম ভাংচুর
শাবি প্রতিনিধি: সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের রুম ভাংচুর করেছে শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির নেতাকর্মীরা।
সোমবার বেল্ াসাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং ‘ডি’র নিচতলার ১০০৯ নম্বর কক্ষের জানালা ও শিক্ষকের নেম প্লেট ভাংচুর করে তারা। তবে এ সময় ওই শিক্ষক সহকারী অধ্যাপক মঞ্জুরুল হায়দার সুমন কক্ষে ছিলেন না।
যোগাযোগ করা হলে সহকারী অধ্যাপক মঞ্জুরুল হায়দার সুমন বলেন, গত শনিবার বিকালে আমার ফেসবুক ওয়ালে একটা স্ট্যাটাস দেই। সে স্ট্যাটাসটি কারো কোন উদ্দেশ্য করে দেয়া হয়নি। আগামী আগস্ট মাসেই আমার ও আমার স্ত্রীর জন্মদিন এবং জার্নালে একটা আর্টিকেল প্রকাশের কথা রয়েছে। সেই ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করতেই একটা স্ট্যাটাস দেওয়া হয়।
ফেসবুক স্ট্যাটাসে লেখা ছিলো- ‘দিন গুনছি আসছে আমার আনন্দের আগস্ট।’ এ লেখাটি দেখার পর রোববার রাতেই ফেসবুকে ওই শিক্ষকের বিরুদ্ধে শাবির স্থগিত কমিটির নেতারা সমালোচনার ঝড় তোলে। এরই পরিপ্রেক্ষিতে আজ সোমবার একাডেমিক ভবনে ঢুকে রুম ভাংচুর করে তারা।
তবে লেখাটি বিতর্ক সৃষ্টি করছে বলে অভিযুক্ত শিক্ষকের সহকর্মী জানালে পরবর্তীতে স্ট্যাটাসটি ডিলিট করে দেন বলে জানান শিক্ষক মঞ্জুরুল হায়দার সুমন।
এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ও শাবি স্থগিত কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ বলেন, জাতির পিতাকে নিয়ে তার ধৃষ্টতা বাংলাদেশ ছাত্রলীগ কোনভাবেই মেনে নেবে না। আমরা প্রশাসনকে অবহিত করেছি। তারা যথাযথ ব্যবস্থা না নিলে আমরা নিজেরাই তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবো। অভিযুক্ত শিক্ষকের রুমের জানালা ভাঙচুর করা হয়েছে উল্লেখ করে শাবি প্রক্টর মো. জহির উদ্দিন আহমেদ বলেন, ঘটনাটি জানার পরপরই আমি ঘটনাস্থলে গিয়ে দেখেছি। সার্বিক বিষয়ে ভিসি আমিনুল হক ভূইয়াকে অবহিত করা হয়েছে। তবে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীরা অভিযুক্ত শিক্ষকের রুমের জানালা ভাঙচুর করেছে বলে জানান তিনি।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed