আত্মসমর্পণ করে জামিন পেলেন ইমরান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে মিছিলে স্লোগান দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও সহযোগী সনাতন উল্লাহ।
রোববার সকালে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
গত ৩১ মে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে মামলাটি করেন ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী। আদালত মামলাটি আমলে নিয়ে ১৬ জুলাইয়ের মধ্যে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, চলতি বছরের ২৮ মে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল নিয়ে যায় গণজাগরণ মঞ্চের কর্মীরা। ভাস্কর্য নিয়ে অপরাজনীতির প্রতিবাদে করা ওই মশাল মিছিলে নেতৃত্ব দেন ইমরান এইচ সরকার। সনাতন উল্লাহ মিছিলে স্লোগান দেন। মিছিলে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে স্লোগান দেন আসামিরা। এ ধরনের স্লোগানে মানহানি হয়েছে বাদী দাবি করেন।
Related News
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More



Comments are Closed