সিলেটে দুদক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বাড়বাড়ির ব্যারাক থেকে দুদক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম এসআই লায়েজ উদ্দিন (৫৩)। তাঁর বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। নিহত লায়েজ ব্যারাকে পরিবার ছাড়া একাই থাকতেন। তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে গাজীপুরেই থাকতেন। খবর পেয়ে লায়েজের লাশ নিতে তাঁর ছেলে গাজীপুর থেকে সিলেটে এসেছেন।
এদিকে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে সিলেট মহানগর কোতোয়ালি থানার (দুদক) উচ্চমান সহকারী কমর উদ্দিনকে আসামি করে মামলা করেছেন নিহতের ছেলে হিমেল আহমদ।
অভিযোগে প্রকাশ, দুদক সিলেট অঞ্চল অফিসের উচ্চমান সহকারী কমর উদ্দিন এসআই লায়েজকে নানাভাকে হয়রানী ও নিপীড়ন করে আসছিলেন। বেতন-ভাতাদি প্রদানে টালবাহানা সহ নানাভাবে হয়রানী করে তাকে মানসিকভাবে বিপর্যস্থ ও প্ররোচিত করে তুলেছিলেন। এসআই লায়েজ চিকিৎসার জন্য তার প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলতে চেয়েছিলেন। অনুমতি পাওয়ার পরও উচ্চমান সহকারী কমর উদ্দিন তাকে টাকা না দিয়ে নানাভাবে হয়রানী করেন। কমর উদ্দিনের এহেন কার্যকলাপ ও নিপীড়ন সহ্য করতে না পেরেই এসআই লায়েজ আত্মহত্যা করেছেন।
এসআই লাযেজের পুত্রের দেয়া এমন অভিযোগে সিলেট কোতোয়ালি থানায় দুদক সিলেট অঞ্চল অফিসের উচ্চমান সহকারী কমর উদ্দিনকে আসামী করে রোববার (১৬জুলাই) দন্ডবিধি ৩০৬ ধারায় মামলা হয়েছে । থানার মামলা নং-২২(৭)১৭। মামলার পর থেকে দুদক সিলেট অফিসের উচ্চমান সহকারী কমর উদ্দিন পলাতক রযেছেন। তাকে গ্রেফতারে পুলিশের তল্লাশী অভিযান চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি গৌছুল হোসেন।
সিলেট কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন বলেন, রোববার সকালে নিজ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় লায়েজের লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনি অভিমান করে আত্মহত্যা করেছেন। মৃত্যুর পর লায়েজ উদ্দিনের কাছ থেকে উদ্ধার হওয়া চিঠি থেকে জানা যায়, তিনি প্রভিডেন্ট ফান্ড থেকে ৩ লাখ টাকা ঋণ নেওয়ার জন্য আবদেন করেন। কিন্তু উচ্চমান সহকারীর অসহযোগীতার কারণে ঋণ না পাওয়ায় মনের দুঃখে আত্মহত্যা করেছেন। লায়েজ উদ্দিনের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়।
নিহতের ছেলে হিমেল আহমদ বলেন, ‘আমার বাবার মৃত্যু রহস্যজনক বলে মনে হচ্ছে। যার কারণে থানায় হত্যার প্ররোচণার অভিযোগে মামলা করেছি।’
Related News
সিলেটে তিন খুন: বাবুলকে রিমান্ডে নিলো পিবিআই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি এলাকায় একই পরিবারের তিনজনকে হত্যার মামলার আসামি বাবুলRead More
সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১৩ বছর পলাতক থাকার পরRead More



Comments are Closed