Main Menu

ব্রিটেনে নিখোঁজ ইলিয়াস পুত্র আবরার’র এলএলবি ডিগ্রি অর্জন

বৈশাখী নিউজ ডেস্ক: নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর পুত্র আবরার ইলিয়াস অর্ণব ব্রিটেনের খ্যাতিমান শিক্ষা প্রতিষ্টান ইউনিভার্সিটি অফ দ্যা ওয়েস্ট ইংল্যান্ড ব্রিস্টল থেকে এল এলবিতে (আইন বিষয়ে) ডিগ্রি অর্জন করেছেন।

রাজনীতিবীদ বাবার স্বপ্ন ছিলো অর্ণব লেখাপড়া করবে অনেক বড় হবে। বাবার স্বপ্ন পুরণে ধাপে ধাপে এগোলেও হঠাৎ ২০১২ সালের এপ্রিলে এসে থমকে যায় সবকিছু। অর্ণবের বাবা সাবেক সাংসদ এম ইলিয়াস আলী তার এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে এবং তার জীববিদ্যা পরীক্ষার আগের রাতেই তাদের বাসার নিকটবর্তী এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। অর্ণব জানায়, বাবার কথা মনে হলে ঠুকরে কেদে উঠে মন। বাবার ইচ্ছা পূরণের প্রথম ধাপে আমার অর্জনের মুহূর্ত আনন্দের পাশাপাশি বিষাদে ভোগায়। বাবার সন্ধানের জন্য দেশবাসীসহ সকলের দোয়া চাই।

অর্ণব আরো জানায়, এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেলেও ২০১২ সালে বাবা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ায় এইচএসসিতে সেই ধারাবাহিকতা রাখতে পারেনি। মায়ের সাহস জোগানো ও উৎসাহ প্রদানের প্রেক্ষিতে বাবার এত বড় আতঙ্কজনক ও অজানা গন্তব্যের দুশ্চিন্তা মাথায় নিয়ে পরবর্তী সকালে জীববিদ্যা বিষয়ে পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছিল এবং তার মনের মধ্যে সর্বদা একটি দুশ্চিন্তা নিয়ে একে একে পরবর্তী সকল বিষয়ের পরীক্ষা সম্পূর্ণ করে বলেই এইচএসসিতে গোল্ডেন এ প্লাস অর্জন থেকে সে বঞ্চিত হয়।

দীর্ঘ পাঁচবছর যাবত বাবা এম ইলিয়াস আলীর অভিভাবকত্বের শূন্যতায় ভুক্তভোগী অর্ণব আজ শত প্রতিকূলতার পরেও বাংলাদেশ থেকে আগত তার মা তাহছিনা রুশদির লুনা, যুক্তরাজ্যের কভেন্ট্রি ইউনিভার্সিটিতে অধ্যানরত অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী একমাত্র ছোট ভাই লাবিব শাহরিয়ার এবং মায়ের সাথে বাংলাদেশ থেকে সফররত একমাত্র বোন শায়রিয়া নাওয়াল, ইউকেতে বসবাসরত তার চাচা সহ বেশ কিছু আত্মীয় স্বজন নিয়ে ১৪ জুলাই শুক্রবার University of the west England এর ডিগ্রি সমাবর্তন অনুষ্টানে অংশগ্রহণ করে তার এল এলবি সার্টিফিকেট গ্রহণ করেন। ২০১০ সালে ঢাকা রেসিডেন্টিয়াল মডেল কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে এসএসসি এবং ২০১২ সালে ঢাকা নট্রডেম কলেজ থেকে এ প্লাস পেয়ে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে সাফল্য অর্জনকারী অর্ণব বাবা এম ইলিয়াস আলীর স্বপ্ন (উনার ছেলেকে দেশের খ্যাতিমান আইনজীবী বানানো) পূরণের লক্ষে ২০১৫ সালে ইউকের University of the west England এ LLB তে পড়াশুনা করতে যুক্তরাজ্য চলে আসেন।

আজকে তার এ সাফল্যের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করে সে তার পিতা এম ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফেরত পাওয়ার জন্য সকলের কাছে দোয়ার আবেদন করে এবং বাবার স্বপ্ন সম্পূর্ণ ভাবে পূরণ করার তৌফিক দানের জন্য মহান আল্লাহর কাছে সে প্রার্থনা জানায়।

এদিকে ছেলের ডিগ্রি সমাবর্তন অনুষ্ঠানে যোগদানের জন্য যুক্তরাজ্য সফররত নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহছিনা রুশদি লুনার সাথে আলাপ কালে তিনি সর্বপ্রথমে উনাদের সন্তান অর্ণবের সাফল্যের জন্য মহান আল্লাহ তালার শুকরিয়া আদায় করে উনাদের সকল সন্তানদের উজ্জ্বল জীবন কামনায় সকলের দোয়া প্রত্যাশা করেন এবং উনার স্বামী এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনার জন্য আবেদন জানান। এছাড়া এম ইলিয়াস আলী গুমের পর থেকে এখনো পর্যন্ত যারা উনাদের সাথে সার্বিক যোগাযোগ রেখে যাচ্ছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share





Related News

Comments are Closed