প্রবাসীদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে প্রেরণের দাবিতে প্যারিসে মানববন্ধন
আবু তাহির, ফ্রান্স থেকে: কাফন এর কাপড় পরে বাংলাদেশ দূতাবাস ফ্রান্স এর সামনে প্রবাসীদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে প্রেরণের দাবিতে ও সম্প্রতি বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন প্রবাসবন্দু নামে প্রবাসী আবাসন ঋণ কর্মসূচি থেকে ফ্রান্স সহ ইউরোপের কয়েকটি দেশ বাদ দেয়ার প্রতিবাদে গত ১৩ জুলাই বৃহস্পতিবার মানববন্ধন করেছে ইউরোপের বৃহৎ সামাজিক সংগঠন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন ফ্রান্স শাখা।
ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন ফ্রান্স শাখার সভাপতি ফারুক খান এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহসমাজসেবা সম্পাদক ফেরদৌস করিম আখনজির পরিচালনায় এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মোতালেব খান, কেন্দ্রীয় কর্মসংস্থান সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স শাখার সহসভাপতি মুহিব আহমদ, সহসাধারণ সম্পাদক মনোয়ার হোসেইন মুজাহিদ, আলী আকবর সুমন, দপ্তর সম্পাদক শাকিল সরকার, প্রচার সম্পাদক জাকির হোসেইন, সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান সহ সংগঠনের নেতারা।
মানববন্ধন শেষে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করে দূতাবাসের হেড অফ কাউন্সিলর হযরত আলী খান এর হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন প্রবাসীদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে সেক্ষেত্রে সরকারের উচিৎ প্রতিশ্রুতি না দিয়ে দ্রুত বাস্তবায়ন করা। প্রবাসীদের প্রতি বৈষম্য না দেখিয়ে দ্রুত প্রবাসীদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে প্রেরণ ও গৃহ নির্মাণে ঋণ প্রদান সহ প্রত্যেকটি দাবি বাস্তবায়ন করে দেশের সমৃদ্ধিতে প্রবাসীদের অংশগ্রহণ বৃদ্ধি করা উচিৎ।
Related News
মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকেRead More
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী ৪ বাংলাদেশি
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভায় জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিক।Read More



Comments are Closed