এফবিসিসিআই’র সাবেক সহ-সভাপতি এম এ মুনিম’র ইন্তেকাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক সভাপতি, এফবিসিসিআই এর সাবেক সহ সভাপতি এম এ মুনিম আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি শুক্রবার রাতে পৌনে ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
এম এ মুনিম চৌধুরী রূপালী ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য এবং বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার রাতে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রাঙ্গণে। এতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি।
শনিবার সকালে তাঁকে নগরীর কাজিটুলাস্থ নিজ বাসভবনে নিয়ে আসা হবে এবং বাদ আসর হযরত শাহজালাল (র.) এর মাজার প্রাঙ্গণে জানাজা শেষে দাফন করা হবে।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed