এমসি কলেজ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: এসমি কলেজ ছাত্রাবাস ভাংচুরের ঘটনার জেরে সিলেট শহরতলীর কুমারগাঁও বাস স্ট্যান্ডে এমসি কলেজ ছাত্র সুমনের উপর হামলাকারী আটক ৭ আসামীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
শুক্রবার আহত ছাত্র বাদি হয়ে এ মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি আরো জানান, আটককৃত আসামীদের কোর্টে চালান দেওয়া হয়েছে।
আসামীরা হচ্ছে- সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া এলাকার আবদুল মান্নানের ছেলে কাউসার, তাহিরপুর উপজেলার রতনশ্রী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে শাওন, সুনামগঞ্জ সদরের অচিন্তপুর এলাকার ইলিয়াস মিয়ার ছেলে রাফিজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলার কাজীপুর গ্রামের অরবিন্দ চৌধুরীর ছেলে নিউটন চৌধুরী, তাহিরপুর উপজেলার কালিজুড়ি রামনগর এলাকার আব্দুল হাসিমের ছেলে সোহাগ মিয়া, দিরাই উপজেলার কাউয়াজুড়ি গ্রামের আকিল আলীর ছেলে সুমন এবং মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ গ্রামের সুভাষ আচার্য্যরে ছেলে সৌরভ আচার্য্য।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে আধিপত্যের জের ধরে এমসি কলেজের ছাত্রাবাস ভাংচুর করে ছাত্রলীগ নেতকর্মীরা। দুপুরে কুমারগাঁও বাসস্ট্যান্ডে সুমন নামের এক শিক্ষার্থীকে একা পেয়ে হঠাৎ হামলা করে ৭ তরুণ। স্থানীয়দের সহযোগিতায় সুমনকে বাঁচানোর পর তারা হামলাকারী ৭ তরুণকে পুলিশে সোর্পদ করে। আটককৃত ৭ হামলাকারী ছাত্রাবাস ভাংচুরের ঘটনায় জড়িত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আহত সুমন এখন সিলেট এমএজি ওসমানী কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed