দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
মোঃ তোফাজ্জল হায়দার, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিরামপুর রেল স্টেশনে এ ঘটনা ঘটে।
হাকিমপুর রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মো. শাহ আলম জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা দ্রুতযান ট্রেন দুপুর ১২টায় বিরামপুর রেল ষ্টেশনে এসে দাঁড়ায়। এসময় নিহত অজ্ঞাত যাত্রি ট্রেন থেকে নেমে পাশের দোকানে চা পান করেন। ট্রেন ছাড়ার সময় তিনি দ্রুত ট্রেনে উঠতে গেলে পা পিছলে নিচে পড়ে যান। এতে ট্রেনের চাকা তার উপর দিয়ে চলে গেলে কোমর থেকে শরীরের উপরের অংশ বিছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের পরনে কালো প্যান্ট এবং ছাই রংয়ের হাফ শার্ট ছিল। বয়স আনুমানিক ৫০ বছর হবে। তার পকেটে দিনাজপুর-নাটোরের একটি টিকিট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি নাটোরে যাচ্ছিলেন।
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মীর মনিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, এটি অসতর্কতার কারণে ঘটেছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed